মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বতীপুরে একুশে চেতনা পরিষদের আয়োজনে শুক্রবার রাতে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে পার্বতীপুরস্থ জীবিত ও প্রয়াত ভাষা সৈনিকদের সংবর্ধনা অনুষ্ঠিত ।পার্বতীপুর একুশে চেতনা পরিষদের সভাপতি মোজাম্মল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ জেলার জেলা ও দায়রা জজ আ.ম.মু সাঈদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ঢাকার শক্তি ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আ.মো.মু. নূরুল আনাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর জেলা ও দায়রা জজ গোলাম মোঃ খলিলুর রহমান, হাইকোর্ট বিভাগের আইনজীবী ব্যারিস্টার সাদিয়া আরমান, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক ও ইউনিভার্সিটি অব কলাম্বিয়া অবসরপ্রাপ্ত অধ্যাপক ফরিদা মজিদ, রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান, পৌর মেয়র এজেডএম, মেনহাজুল হক, ড.শাশ্বত ভট্টাচার্য (অধ্যাপক বাংলা) কাউনিয়া। বক্তব্য রাখেন, দুই ভাষা সৈনিক সাবেক অধ্যক্ষ আলহাজ্ব শামসুদ্দিন আহম্মেদ ও দারাজ উদ্দিন, একুশে চেতনা পরিষদের সাধারন সম্পাদক ড. জালাল উদ্দিন মোল্লা।
প্রধান অতিথি বলেন, যে ভাষার জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে সেখানে এখনে অনেক ক্ষেত্রে ইংরেজী ব্যবহার হচ্ছে। সর্ব ক্ষেত্রে বাংলা ভাষা চালু করার প্রয়োজন বলে তিনি মনে করেন। বক্তারা বলেন, এখনও অনেক বাংলা শব্দের ইংরেজী শব্দ হয়নি। যেমন ভালোবাসার ইংরেজী আছে কিন্তু প্রেম শব্দের কোন ইংরেজী নেই। বক্তারা আরও বলেন, শুধু সভা সমাবেশ করে সর্ব ক্ষেত্রে বাংলা ভাষা চালু করা সম্ভব নয়। প্রধান বক্তা শক্তি ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আ.মো.মু. নূরুল আনাম বলেন, আগামী ২০১৩ সালের মধ্যে সর্ব ক্ষেত্রে বাংলা ভাষা চালুর জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে ২৬ জন ভাষা সৈনিককে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে জীবিত ১০জন হচ্ছেন, মোঃ মুসলেহুদ্দিন, শামস্ উদ্দিন আহম্মেদ, ডাঃ আব্দুল বারী, আনছার আলী, দারাজ উদ্দিন, আব্দুল জলিল, শরিফুল ইসলঅম, আফসার আলী, আলহাজ্ব আব্দুল মান্নান, যোগেশ ভট্টাচার্য, ও প্রয়াত ১৬ জন হচ্ছেন, আব্দুস শাফী, আব্দুল খালেক, গোলাম কিবরিয়া, আফতাব উদ্দিন, জহুরুল হক, নিজাম উদ্দিন, ডাঃ শামসাদ আলী, আব্দুল হামিদ, আব্দুর রাজ্জাক,ডাঃ মহরম, আব্দুস সোবহান, আব্দুল জব্বার, রামেশ্বর প্রসাদ, আব্দুল হাকিম, আব্দুল মোন্নাফ ও জাফর আলী।
