শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৫

একুশে চেতনা পরিষদ, পার্বতীপুর, দিনাজপুরের উদ্যোগে “সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা-২০১৫” আয়োজন।

প্রতি বছর মহান একুশে ফেব্রুয়ারি ও ভাষা দিবস পালনের লক্ষ্যে পার্বতীপুরে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সাহিত্য-সংস্কৃতি সেবীদের মাঝে সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা আয়োজন করে আসছে। ২০১৫ সালের ভাষা দিবসকে সামনে রেখে একুশে চেতনা পরিষদ এবারও তা অনুষ্ঠিত করে চলেছে। এই উপলক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেয়ার আহবান জানিয়ে আমন্ত্রণ পত্র ও বিভিন্ন বিভাগের প্রতিযোগিতার জন্য উপ-কমিটি গঠন করেছে। এবারে প্রতিযোগিতায় বিচারক মণ্ডলী হিসেবে এসেছেন রংপুর জেলার ও বিভাগের মান্যবর সাহিত্য সেবীরা। গত ১৯ ফেব্রুয়ারি চিত্রাংকন ও কবিতা আবৃতি দিয়ে প্রতিযোগিতার আয়োজন শুরু হয় পার্বতীপুর মিলনায়তনে। ২০১৫ সালের একুশে চেতনা পরিষদ, পার্বতীপুর, দিনাজপুরের সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা শুভ উদ্বোধন ঘোষণা করেন রংপুরের বিশিষ্ঠ সাহিত্য সেবী অধ্যাপক মোঃ শাহ আলম পরিষদের সভাপতি জনাব মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে রংপুর থেকে আগত বিভিন্ন বিশিষ্ঠ সাহিত্য সেবী বিচারক গণ বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহফুজ ইসলাম। 
(উদ্বোধন ঘোষণা করছেন অধ্যাপক মোঃ শাহ আলম)
(উদ্বোধন ঘোষণা করছেন অধ্যাপক মোঃ শাহ আলম)
(চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়ে)

(আগত অতিথিদের স্বরচিত ও বিভিন্ন কবির কবিতা আবৃতি)

(আগত অতিথিদের স্বরচিত ও বিভিন্ন কবির কবিতা আবৃতি)
(আগত অতিথিদের স্বরচিত ও বিভিন্ন কবির কবিতা আবৃতি)
(আগত অতিথিদের স্বরচিত ও বিভিন্ন কবির কবিতা আবৃতি)
 (আগত অতিথিদের স্বরচিত ও বিভিন্ন কবির কবিতা আবৃতি)

ডাঃ মোঃ আফজাল হোসেনের স্বাগত ভাষণ

(২০ ফেব্রুয়ারি সংগীত প্রতিযোগিতায় উপ-কমিটির আহবায়ক জনাব ডাঃ মোঃ আফজাল হোসেনের স্বাগত ভাষণ)

(প্রতিযোগিতায় অংশ নেয়া অংশগ্রহণকারীদের সংগীত পরিবেশন)

(প্রতিযোগিতায় অংশ নেয়া অংশগ্রহণকারীদের সংগীত পরিবেশন)
(প্রতিযোগিতায় অংশ নেয়া অংশগ্রহণকারীদের সংগীত পরিবেশন)
(প্রতিযোগিতায় অংশ নেয়া অংশগ্রহণকারীদের সংগীত পরিবেশন)

উল্লেখ্য,২০ ও ২১ ফেব্রুয়ারি সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়াদের মাঝ থেকে বিভাগ অনুযায়ী প্রতি বিভাগ থেকে ৫ জন করে মনোনীত হবে, আগামী ২৭ ফেব্রুয়ারিতে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য এবং সেদিন সংগীত প্রতিযোগিতার ফলাফল ঘোষিত হবে। ১৯ ফেব্রুয়ারি অংশ নেয়া চিত্রাংকন ও কবিতা আবৃতির ফলাফল ঐ দিনই ঘোষিত হয়েছে।

(সকল ছবি তুলেছেন- মোঃ জাকির হোসেন)

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন