বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

একুশের গান


                                                -মুহাম্মদ গোলাম রব্বানী।
একুশ মোদের
ভাষা শহীদের কীর্তিধন্য রফিক ছালাম জব্বার বরকত
একুশ মোদের
শহীদ মিনারে ফাল্গুনীভোরে খালি পায়ে হাটা তপস্যার ঝড়
একুশ মোদের
হৃদয়ের গান গলার মালায় তপস্যায় ভরা পেতে স্বাধীনতা
একুশ মোদের
চপল হাওয়া বটের ছায়ায় নতুন মুখের ঐ নাগর দোলা
একুশ মোদের
পরাধীনতার শিকল ছেঁড়ার প্রসবী মায়ের বেদনা কাতর
একুশ মোদের
বরেন্দ্র ভূমি সবুজ ক্ষেতের ভাষার দুর্গে রক্ষিত বাগান
একুশ মোদের
সন্তান হারা মায়ের কান্না মুক্তি সেনার জয়োল্লাস
একুশ মোদের
পৃথিবীর দোরে বাংলা ভাষায় সঙ্গদেয়ার আবাহনী গান।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন