আয়রে আমার কুলি মজুর
কামার কুমার মুঠি
যে বেটারা বলবে চাষা
ধরবো টিপে টুটি।
তোদের মাথায় বেডিং দিয়ে
বললে বেটা কুলি
হাড় গুলো তার জল করে দে
উড়া মাথার খুলি।
যদি তারা বলে চাষা
দু’হাতে ধর চুল
থাপড়ে দু’গাল লাল করতে
হয়না যেন ভুল।
রৌদ্রে পুড়ে কাদা মেখে
যাদের বাঁচাই জান
তারাই আবার যখন তখন
করবে অপমান
তারাই আবার বলবে বেটা
বলবে চাষা কুলি
পাঠিয়ে দে ভাই নরক পানে
তাদের মাথার খুলি।।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন